দুর্গাপুরের সিটি সেন্টারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন - The News Lion

দুর্গাপুরের সিটি সেন্টারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন

 


দি নিউজ লায়ন;   দুর্গাপুরের সিটিসেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় বৃহস্পতিবার রাতে আগুন লাগে।রাত প্রায় ১২ টা ৩৫ মিনিট নাগাদ ওই শাখায় আগুন লাগার ঘটনা ঘটে।তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল বিভাগ ও দুর্গাপুর থানার পুলিশ।দমকল বিভাগের কর্মীরা প্রথমে ভেতরে ঢুকতে পারেনি প্রচন্ড ধোঁয়ার কারনে।স্মোক এক্সজোর্স্টার যন্ত্র লাগিয়ে ধোঁয়া বের করে দমকলের একটি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


দুর্গাপুরের দমকল বিভাগের অফিসার ইন চার্জ সত্যব্রত রায়ের নেতৃত্বে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।দমকল বিভাগসুত্রে যেটা জানা গেছে সম্ভাব্য ব্যাঙ্কের সার্ভার রুম থেকেই এই আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে।এসি মেশিনগুলি পুড়ে যায়।তবে ভল্ট, গুরুত্বপূর্ণ নথিগুলি আগুনের গ্রাস থেকে বেঁচে যায় বলেও জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.